ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • শ্রীলঙ্কার প্রত্যেক এমপির নিরাপত্তায় ৬ জন পুলিশ, একজন এসআই

    শ্রীলঙ্কার প্রত্যেক এমপির নিরাপত্তায় ৬ জন পুলিশ, একজন এসআই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কায় সংসদ সদস্যদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রত্যেক সংসদ সদস্যের নিরাপত্তায় ছয়জন পুলিশ সদস্য ও একজন উপপরিদর্শক (এসআই) নিয়োজিত থাকবেন।

    মন্ত্রিসভার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পুলিশের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে, কারা এই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সংসদ সদস্যদের মধ্যে কারা এই নিরাপত্তা নিতে চান, তাদেরও তালিকা চাওয়া হয়েছে।

    এর আগে গত সোমবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালান মাহিন্দা রাজাপক্ষের সমর্থকেরা। এ হামলার পর পাল্টা হামলা শুরু হয়। ওই সহিংসতার সময় এক সংসদ সদস্যের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হন এবং একজন আহত হন। এরপর সেই সংসদ সদস্য আত্মহত্যা করেন।

    পরে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে দেশটির সেনাসদস্য ও পুলিশকে গুলি চালানোর অনুমতি দেওয়া হয়। তবে গত বুধবার থেকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ