ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মহাকাশ থেকে পড়ল রহস্যময় ৩ ধাতব গোলক!

    মহাকাশ থেকে পড়ল রহস্যময় ৩ ধাতব গোলক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহাকাশ থেকে মাটিতে পড়ল ধাতব গোলক। তাও এক জায়গায় নয়, ভারতের গুজরাটের আনন্দ জেলার তিনটি জায়গায় এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে।

    স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আনন্দ জেলার ভালেজ, খাম্ভোলজ এবং রামপুরায় তিনটি ধাতব গোলক হঠাৎ আকাশ থেকে উড়ে এসে মাটিতে পড়ে। এর পরই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    অনেকে আবার কৌতূহলবশে ভিড় জমান ওই ধাতব গোলকগুলোর চারপাশে। ঘটনাটির তদন্ত করতে ইতোমধ্যে গুজরাটের ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি’র বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। জেলা পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে।

    স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বিকাল ৫টা নাগাদ ভালেজ গ্রামে একটি বড় কালো ধাতব গোলক আকাশ থেকে এসে মাটিতে পড়ে। এই ধাতব গোলকের আনুমানিক ওজন প্রায় পাঁচ কেজি।


    এর কিছু পরই কাছের খাম্ভোলজ ও রামপুরা গ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। তিনটি গ্রামই একটি অপরের কাছ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এর পরই প্রত্যক্ষদর্শীরা পুরো বিষয়টি পুলিশকে জানান।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ধাতব গোলকগুলো কোনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। খাম্ভোলজে এই ধাতব গোলক একটি বাড়িতে পড়লেও ভালেজ ও রামপুরায় এই ধাতব গোলক দুটি ফাঁকা জায়গায় পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলেও পুলিশ জানিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ধাতব গোলকগুলো মহাকাশ থেকে এসেছে। যদিও পুলিশের দাবি সঠিক তদন্ত না করে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না।

    আনন্দ জেলার পুলিশ সুপার অজিত রাজিয়ান জানান, বিশেষজ্ঞের দল পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ