আগৈলঝাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এলজিইডি’র অর্থায়নে ১ কোটি ১ লক্ষ ৭৭ হাজার ৭২১ টাকা ব্যায়ে রথখোলা থেকে জলিল আকনের বাড়ি পর্যন্ত এবং রথখোলা থেকে গৈলা বাজার পর্যন্ত পৌনে দুই কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এ সময় উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, সোহরাব হোসেন, গৈলা বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন মানিক মোল্লা, ইউপি সদস্য মো. মনির তালুকদার, সৌরভ মোল্লা, মানিক সরদার, সাবেক ইউপি সদস্য শহিদুল সরদার, স্থানীয় ঠিকাদার সাজ্জাত হোসেন মিলু, ইয়াকুব আলী শিল্পী মোল্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
রথখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন রথখোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইকবাল হোসেন।
এইচকেআর