ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ব্রিটিশ বাংলাদেশি আকি রহমানের এভারেস্ট জয়

    ব্রিটিশ বাংলাদেশি আকি রহমানের এভারেস্ট জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আকি রহমানই প্রথম ব্যক্তি যিনি পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি ব্রিটেনের ম্যানচেস্টার এলাকার ওল্ডহামের বাসিন্দা। বাংলাদেশে আকি রহমানের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়।

    পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আখলাকুর রহমান আকিই প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয়ের অধিকারী।

    আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান জানান, শুক্রবার সকালে আকি রহমান এভারেস্টের চূড়ায় ওঠেন। নেপাল থেকে শেরপারা তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    শামীনুর আরও বলেন, আকির সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি। তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহনের ছবি পাওয়া যাবে। এভারেস্ট জয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন।

    আকি রহমান ম্যানচেস্টার জয়ের সাথে চ্যানেল এস রামাদান ফ্যামিলি কমিটমেন্ট (আরএফসি) নামের একটি প্রজক্টে ২৬টি চ্যারিটি সংস্থার জন্য ফান্ড রেইজ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ