ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ওপেন হাউজ ডে জিডিমূলে উদ্ধারকৃত  ৮ মোবাইল হস্তান্তর

    ওপেন হাউজ ডে জিডিমূলে উদ্ধারকৃত  ৮ মোবাইল হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. এনামুল হক।


    অনুষ্ঠানের শুরুতেই শতভাগ  জবাবদিহিতা নিশ্চিত কল্পে যথারীতি  বিগত ওপেন হাউজ ডে'  তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট  তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন  কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খ ভাবে আগত সর্বসাধারণের  সামনে পাঠ করে শোনানো হয়। 

    পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট  নানান বিষয়ে তাদের সমস্যা  তুলে ধরেন। এসময়  প্রধান অতিথি  সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার  বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।  সভার এক পর্যায়ে জিডিমূলে উদ্ধারকৃত ৮ টি মোবাইল হস্তান্তর করা হয়। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. ফজলুল করীম ,  সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল জোন  শারমীন সুলতানা রাখি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


    উল্লেখ্য, প্রতিমাসের ৪ তারিখ  বন্দর থানা , ৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ