ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ফিনল্যান্ডকে রাশিয়ার হুমকি

    ফিনল্যান্ডকে রাশিয়ার হুমকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া বলছে, প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের পদক্ষেপের জন্য ‘প্রতিশোধমূল্য ব্যবস্থা’ নিতে বাধ্য হবে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়।

    রাশিয়ার বিবৃতিতে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ডের পদক্ষেপকে ‘দেশটির পররাষ্ট্র নীতির আমূল পরিবর্তন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    এতে আরও বলা হয়, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি উত্তর ইউরোপ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুতর ক্ষতির কারণ হবে। সেখান থেকে উদ্ভুত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দূর করতে সামরিক-প্রযুক্তিগত এবং অন্য যে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে রাশিয়া।

    সম্প্রতি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী  ‘বিলম্ব না করে’ ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার আহ্বান জানান। এমন সময় এ ঘোষণা এলো যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দেশের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য জনসমর্থন বাড়ছে।

    রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটার (৮১০ মাইল) সীমান্ত রয়েছে। এ পর্যন্ত দেশটি প্রতিবেশী রাশিয়ার সঙ্গে বিরোধ এড়াতে ন্যাটো থেকে দূরে থেকেছে। ফিনল্যান্ড আগামী রোববার আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ