হিজলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ্ব১৭) ফাইনাল খেলার সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বরজালিয়া ইউনিয়ন সদর একাদশ ও মেমানিয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহন করে।
প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিনোদনের মধ্য দিয়ে যুবক-যুবতীদের বিভিন্ন নেশা দ্রব্য সেবন এবং সামাজিক অনাচার থেকে বিরত রাখতে যুব সমাজকে কার্যক্রম হাতে নিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধাক্ষ সাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এএজে