ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  •  গৌরনদীতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

     গৌরনদীতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বোতলজাত ও খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, মোড়ক থেকে মূল্যে মুছে ফেলা, মূল্যে তালিকা প্রদর্শন না করা ও মোড়কে পণ্যের মূল্যে নির্ধারণ না করায় বরিশালের গৌরনদীতে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
    বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তারা বরিশাল র‌্যাব-৮ এবং কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহযোগিতায় এ অভিযান চালায়। 
    এ সময় জনপ্রিয় ষ্টোরকে একলক্ষ টাকা, ঘন্ডেশ^রী ষ্টোর, লতিফ ষ্টোর, লোকনাথ ষ্টোর ও কুদ্দুছ ষ্টোরকে ৪ হাজার টাকা করে জরিমানা আদায় করেন এবং বোতলের গায়ে লেখা নির্ধারিত মূল্যে এবং পূর্বের ক্রয় করা তেল পূর্বের নির্ধারিত মূল্যে জনগনের মাঝে বিক্রির ব্যবস্থা করেন। 
    অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোঃ সেলিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা ও মোঃ শাহ্ শোয়াইব মিয়া, ক্যাবের বরিশাল প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর মোল্লা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ