মুলাদীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মুলাদীতে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র থেকে র্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে শেষ হয়।
র্যালি শেষে হল রুমে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি শেষ করা হয়। আজকের প্রতিপাদ্য বিষয় ছিল “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই। বিশ্বস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর.এম.ও ডাঃ মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সিং কর্মকর্তা মো. তারিকুল ইসলাম-এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর নার্সিং কর্মকর্তা হামিদা, আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সিং খাতে বিনিয়োগের বড় উদাহরণ হচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিক প্রয়াস। সেটা হলো বিগত দশ বছরে নার্সিং খাতে ৩০ হাজারেরও অধিক নার্স নিয়োগ।
এ সময় সিনিয়র স্টাফ নার্স সম্পা আক্তার উমী সহ হাসপাতালে কর্মরত সিনিয়র ষ্টার্ফ নার্সরা উপস্থিত ছিলেন- বক্তারা নার্সদের দশম গ্রেডে উন্নতিকরণ স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর গঠন। এগুলো ছাড়া আরও নার্সিং পেশার মান উন্নতি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
এইচকেআর