ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

    অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সয়াবিন তেলের বোতল থেকে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য মুছে ফেলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও গৌরনদী উপজেলার বাটাজোর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

    অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বলেন, বোতল থেকে মূল্য মুছে ফেলা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স মিঠুন স্টোরকে ১ লক্ষ টাকা, মেসার্স জনপ্রিয় স্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

    এছাড়াও অভিযানে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করা, পণ্যের মোড়কে উৎপাদন-মেয়াদের তারিখ না থাকায় মেসার্স গনদেস্বরী স্টোরকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় লতিফ স্টোরকে ২ হাজার টাকা, কুদ্দুস স্টোরকে ২ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

    তিনি আরো বলেন, অভিযান চলাকালে রহমতপুর বাজারে উদ্ধারকৃত ৬১৫ লিটার তেল ও বাটাজোর বাজারে উদ্ধারকৃত ১২৩০ লিটার তেল পূর্বের দামে ১৩৬ টাকা দরে জনসাধারণের মাঝে বিক্রয়ের নির্দেশ দেয়া হয়। এছাড়াও জনপ্রিয় স্টোর থেকে উদ্ধারকৃত পূর্বের কেনা ২৬৪ লিটার মোড়ক জাত সয়াবিন তেল প্রতি লিটার এম আর পি ১৬৩ টাকা দামে সাধারণ জনগণের মাঝে বিক্রয় করা হয়।

    অভিযানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সহকারী পরিচালক সাফিয়া সুলতানাসহ র্যাব-৮ বরিশালের একটি দল এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা।

    অভিযানে অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

    জনস্বার্থে বাজার তদারকিমূলক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান শাহ্ শোয়াইব মিয়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ