ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বাবুগঞ্জে ৬শ লিটার ভোজ্য তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা

    বাবুগঞ্জে ৬শ লিটার ভোজ্য তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে ভোজ্য তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহমতপুর বাজারের মেসার্স মিঠুন স্টোরের স্বত্বাধিকারী পরিমল ভোজ্য তেল মজুদ করে বেশি দামে বিক্রি করায় এ জরিমানা আদায় করা হয়েছে।

    অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোসাঃ সাফিয়া বেগম, সুমী রানী মিত্র, বরিশাল জেলা সহকারী পরিচালক মো. শাহ সোহাগ।

    বরিশাল র্যাব- ৮ এর ডিআইডি মো. আনসার আলীর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করেন।
    পরে জব্দ কৃত ৩ ব্যারেল তেল স্থানীয় সাধারণ জনগণের কাছে ১৩৬ টাকা লিটার দামে বিক্রি করা হয়েছে। ১৩৬ টাকা লিটারের খবরে তেল কিনতে স্থানীয়দের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।  

    উল্লেখ্য জব্দকৃত তেল দোকানীর পূর্বের মূল্য মোতাবেক ১৩৬ টাকা লিটারে ওই তেল সাধারণ জনগণের মাঝে বিক্রি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ