শান্তি স্থাপনে অনবদ্য ভূমিকা রাখছে বিট পুলিশিং কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘প্রতিটি ঘরে ঘরে শান্তি স্থাপনে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। তাদের প্রচেষ্টায় পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে থানা এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে চলমান বিট পুলিশিং কার্যক্রম এর সুফল জনগণ ইতোমধ্যে পেতে শুরু করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর চাঁদমারী এলাকায় পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের চতুর্থ ত্রৈমাসিক বিট পুলিশিং সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে সভার শুরু হয়। পরে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. মোকতার হোসেন পিপিএম (সবা) বিগত সভায় বিএমপি কমিশনার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা করেন। এসময় বিএমপি কমিশনার বিট পুলিশিং কার্যক্রমের ওপর সন্তুষ্টি প্রকাশ করেন।
পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়নে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সকলের নিকট অনুকরণীয় হতে পারে। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনজীবনে অভ‚তপূর্ণ সাফল্য নিয়ে আসার জন্য, বিট কার্যালয় কে একটি তথ্যভান্ডার হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিট এলাকার প্রতিটি জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিট অফিসারদের সঠিকভাবে দায়িত্ব-কর্তব্য পালন, বিট কার্যালয়ের রেজিস্টারসমূহ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, বিট ভিত্তিক ফেইজবুক পেইজ যথাযথভাবে পরিচালনা করা, বিট ভিত্তিক মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারের সংখা, বিট এলাকার সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো, বিট এলাকার মানচিত্র, বিট কার্যালয়ের ছবিসহ যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে বলেন।
এ-সময় তিনি সভায় উপস্থিত বিট অফিসারগনের সাথে সংশ্লিষ্ট বিটের যাবতীয় কার্যক্রম সংক্রান্তে মতবিনিময় কালে বিট অফিসারগনের নিকট থেকে বিট পুলিশিং এর সুফল ও বিভিন্ন ধরনের সফলতার গল্প শোনেন। পাশাপাশি কার্যক্ষেত্রে কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সেই সংক্রান্তে বিস্তারিত জেনে সেগুলাের সমাধান এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো কার্যকর, যুগোপযোগী ও শক্তিশালী করার লক্ষ্যে সভায় উপস্থিত অফিসারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. রাসেল-পিপিএম (সেবা) এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান-পিপিএম (বার) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিট অফিসারগণ আরো উপস্থিত ছিলেন।
এএজে