ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • হিজলা আনসার ও ভিডিপির নবনির্মিত ভবনের উদ্বোধন

    হিজলা আনসার ও ভিডিপির নবনির্মিত ভবনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলা আনসার ও ভিডিপি নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় স্থানীয় সাংসদ পংকজ নাথ নব নির্মিত ভবনের ‍উদ্বোধন করেন।

    নবনির্মিত আনসার-ভিডিপির কার্যালয়ের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আনসার ও বিডিপির সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পংকজ নাথ।

    এ সময় তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই দেশ ও জাতির জন্য আনসার-ভিডিপির ভূমিকা দৃশ্যমান। এই সংস্থাটি একদম তৃণমূল থেকে কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিরাপত্তা দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বাসুদেব ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, নাজমা বেগম হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া,বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপাদক্ষ শাহজাহান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
     


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ