উজিরপুরে ৩ কিশোরকে কুপিয়ে জখম

বরিশালের উজিরপুরে ৩ কিশোরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার উত্তর শোলক গামী পাকা রাস্তা সংলগ্ন টেলিরভিটা নামক মাঠে ৩ দিনের গ্রাম্য মেলা বসে।
ওই মেলায় শোলক গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে রনি, পনির ও কাওসার, রবিউল, সফিকসহ অজ্ঞাত ৪/৫জন মিলে জুয়ার আসর বসায়। এর প্রতিবাদ করে শোলক গ্রামের মৃত রহমান খানের ছেলে মুন্না খান, নুর আলম চোকদারের ছেলে আবির চোকদার, রিমন চোকদার, জালাল সরদারের ছেলে সিয়াম সরদার, সাহেব আলী খানের ছেলে আসাদুল খান সহ স্থানীয় লোকজন।
এ নিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ৯ মে সন্ধ্যা ৭টার দিকে মুন্না খান তার বন্ধুদের নিয়ে মেলার পাশে বনভোজনের আয়োজন করলে ওই বখাটে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে পরিকল্পিত ভাবে মুন্নাসহ তার বন্দুদের উপর অতর্কিত হামলা চালায়। কোপের অঘাতে রক্তাক্ত জখম হয় মুন্না খান,আবির চোকদার,সিয়াম সরদার। এরমধ্যে মুন্নার মাথা ,কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়।
আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামুন সিকদার বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। উজিরপুর মডেল থানার এস.আই সুদেব জানান আমি অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা। ঘটনাস্থল তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচকেআর