ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাবার ডায়েরিতে চিরকুট লিখে রাবি ছাত্রীর আত্মহত্যা

    বাবার ডায়েরিতে চিরকুট লিখে রাবি ছাত্রীর আত্মহত্যা
    সাদিয়া তাবাসসুম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবার ডায়েরিতে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাদিয়া তাবাসসুম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। 


    মঙ্গলবার দুপুরে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহেল কবির। 

    আত্মহত্যাকারী সাদিয়া তাবাসসুম রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামে। নিহত শিক্ষার্থী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহবুব রশিদ ফারুকের মেয়ে।

    ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহেল কবির যুগান্তরকে জানান, ঘটনাটি সম্পর্কে জেনেছি। এটা খুব হতাশাজনক। আমাদের একজন শিক্ষার্থী এভাবে মারা যাবে, আমরা ভাবতেও পারেনি। তবে কি কারণে আত্মহত্যা করেছে সঠিক কারণ বলতে পারছি না।

    পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে সাদিয়া তার বাবার ডায়েরিতে লিখেছেন- চোরাবালির মতো ডিপ্রেশন, বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই, গ্রাস করে নিচ্ছে জীবন, মেনে নিতে পারছি না। 

    দুপুরে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ