ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • পদত্যাগ করলেন রাশিয়ার ৪ গভর্নর

    পদত্যাগ করলেন রাশিয়ার ৪ গভর্নর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার টমস্ক, সারাতভ, কিরভ ও মারিএল অঞ্চলের চার আঞ্চলিক গভর্নর মঙ্গলবার পদত্যাগ করেছেন। এছাড়া রায়াজান অঞ্চলের প্রধান আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।


    রাশিয়ার এই পাঁচ অঞ্চলে আগামী সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। পাঁচটির মধ্যে চারটি অঞ্চলের প্রধান এমন এক সময় পদত্যাগের ঘোষণা দিলেন, যখন ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ার অর্থনীতিতে পড়তে যাচ্ছে।
     
    মস্কোভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব রিজওনাল পলিটিকসের প্রধান ইলিয়া গ্রাশচেনকভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে যাচ্ছে- এমন পূর্বাভাসের মধ্যে দুর্বল গভর্নরদের সরিয়ে দিচ্ছে ক্রেমলিন।

    ইলিয়া গ্রাশচেনকভ বলেন, অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে সেসব অঞ্চলের যেখানে পশ্চিমাদের অর্থনৈতিক প্রভাব বেশি। বিকল্প হিসেবে তুলনামূলক তরুণদের এসব স্থানের গভর্নরদের স্থলাভিষিক্ত করা প্রয়োজন।

    রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলছে, ২০২২ সালে দেশটির অর্থনীতি আট দশমিক ৮ শতাংশ সংকুচিত হতে পারে।

    প্রসঙ্গত, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তারা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ