ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে অশনির প্রভাবে বৃষ্টি, জনজীবন ব্যাহত

    বরিশালে অশনির প্রভাবে বৃষ্টি, জনজীবন ব্যাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে ধাবিত হলেও এর প্রভাবে বরিশালে আজ বুধবার বৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ৩ দিন বরিশালের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান জানান, বুধবার সকাল পৌঁনে ১১টার দিকে বরিশালে অঝোঁরে বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন বেলা ১২টায় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৮৬ ভাগ। দুপুরের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়। অভ্যন্তরীণ নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত এবং সমূদ্র বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

    ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশে আঘাত হানার আশংকা কমে গেলেও এর প্রভাবে আগামী ৩ দিন বরিশালের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি এবং দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। এদিকে সকালের দিকে ভারী বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যন্ত হয়। নগরীর বিভিন্ন সড়কে এবং নিচু এলাকায় পানি জমে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ