ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়া হাসপাতালে কক্ষ সংকটে চিকিৎসকরা

    আগৈলঝাড়া হাসপাতালে কক্ষ সংকটে চিকিৎসকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিক চিকিৎসক থাকা সত্বেও চিকিৎসকদের কক্ষ, চেয়ার-টেবিল সবকিছুতেই রয়েছে সংকট। যার কারনে হাসপাতালে আসা রোগীরা পরেন বিড়ম্বনার মধ্যে। প্রতিটি কক্ষেই দেখা গেছে একাধিক চিকিৎসককে। 

    এছাড়া নানা সমস্যায় জর্জরিত হলেও এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সরেজমিনে দেখা যায়, চিকিৎসকদের ব্যক্তিগত কক্ষ সংকটে এক রুমে দুজন এবং কোন কোন রুমে টেবিল-চেয়ার ঠাসাঠাসি করে তিনজন চিকিৎসকও রোগীদের সেবা দিচ্ছেন। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি রোগীদের গোপনীয়তাও রক্ষা করা সম্ভব হচ্ছে না।


    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই হাসপাতালে ২৬ জন চিকিৎসকের বিপরীতে ১৯ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। যার মধ্যে সম্প্রতি এক সাথে ১১ জন চিকিৎসক যোগদান করেছেন।  এর মধ্যে সিনিয়র মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, সহকারী মেডিকেল অফিসার রয়েছেন। 

    হাসপাতালের ৭টি কক্ষে ১৪ জন চিকিৎসক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিটি কক্ষেই দুইজন তিনজন করে বসে রোগী দেখছেন। 

    রোগী দেখার বিষয়ে নতুন চিকিৎসক ডা. ফারহানা ইসলাম বলেন, এখানে পর্যাপ্ত কক্ষ নেই। যার কারনে আমরা তিনজন এশরুমে বসে চিকিৎসা দিই। অনেক সময় রোগীরা ব্যক্তিগত কিছু বিষয় আমাদের শেয়ার করেন। কিন্তু পাশাপাশি ডাক্তার আর রোগী থাকায় কোন গোপনীয়তা থাকে না। এতে রোগীরা বেশ ভোগান্তিতে পড়েন। বিশেষত, মেয়েরা এই সমস্যাটাতে বেশি ভোগে। তারা হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু পাশেরজন পুরুষ ডাক্তার বা পাশের ডাক্তারের রোগী থাকে, তখন আর কিছু করার থাকে না।

    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, হাসপাতালে ওষুধ নার্স ও চিকিৎসকসহ কোন কিছুর সংকট না থাকলেও চিকিৎসকদের চেম্বার রুম সংকট ও পর্যাপ্ত চেয়ার-টেবিল নেই। স্থায়ী কোনো অফিস সহকারী নেই। এই বিষয়গুলো নিয়েও নিয়মিত রোগী দেখছি আমরা। আমরা সমস্যাগুলো নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোন সমাধান আসেনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ