ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে ইজিবাইকের লাইসেন্স নিয়ে চাঁদাবাজির অভিযোগ

    বরিশালে ইজিবাইকের লাইসেন্স নিয়ে চাঁদাবাজির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে বরিশালে। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলার ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

    বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    এসময় বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সংগ্রাম পরিষদের নেতৃত্বে দায়ের করা ২টি মামলার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৪ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃতে পূর্ণাঙ্গ বেঞ্চ ও ২৫ এপ্রিল ৫ জন বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক চলাচলে অনুমতি দেন। হাইকোর্টের এই রায় সর্বস্তরের ইজিবাইক শ্রমিকদের জন্য স্বস্তি বয়ে আনলেও একদল কুচক্রী এই রায়কে পুঁজি করে শ্রমিকদের মধ্যে নানা বিভ্রান্তির জন্ম দিচ্ছে।

    এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বরিশাল জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যাণ সংগঠন নামে একটি সংগঠন বরিশাল সিটি কর্পোরেশন থেকে ইজিবাইকের লাইসেন্স দেয়ার কথা বলে বিভিন্ন এলাকায় মাইকিং করে শ্রমিকদের বিভ্রান্ত করছে। বিভিন্ন এলাকায় শ্রমিকদের কাছ থেকে লাইসেন্সের বদলে নগদ অর্থ চাওয়ার অভিযোগও রয়েছে।

    বক্তারা আরও বলেন, ‘ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতৃত্বে বরিশালসহ সারাদেশে শ্রমিকরা লাইসেন্সের দাবিতে আন্দোলনের এক সংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে অনেক কুচক্রী মহল যারা এই শ্রমিকদের জিম্মি করে চাঁদা তুলত তারা এসব অপকর্ম আর করতে পারছে না।’

    সংবাদ সম্মেলনে ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ব্যাটারিচালিত যানবাহনের খসড়া নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক লাইসেন্সের দাবি জানানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন, সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা সাংগঠক সম্পাদক মানিক হাওলাদার, জেলা সংগঠক গোলাম রসুল, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এর সভাপতি দুলাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সংগ্রাম পরিষদের ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহীন শরীফ, ২১ নম্বর ওয়ার্ড সভাপতি ফজলুর, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মানিক ও ২২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ