বাবুগঞ্জে কাবিন জালিয়াতির মামলায় বিবাহ রেজিষ্টার কারাগারে

বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিবাহ রেজিষ্টার আব্দুর রহমানের বিরুদ্ধে কাবিন নামায় জালিয়াতি করায় আদালতে মামলা দায়ের করেছেন বর পক্ষ। বর পক্ষের দেয়া মামলায় মঙ্গলবার আদালত বিবাহ রেজিষ্টার আবদুর রহমানকে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলা ও বাদী সুত্রে জানা গেছে, বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের আবুবকর ছিদ্দিকের কন্যা হাফিজা বেগম (৩০) কে ২০১০ সালের ২৬ এপ্রিল গৌরনদী উপজেলার পূর্বগরঙ্গল গ্রামের কাদের হাওলাদারের পুত্র আবুবকর হাওলাদার ( ৩২) ৫৩ হাজার টাকা দেনমোহর ধার্য করে আনুষ্ঠানিক ভাবে কাবিন মুলে বিবাহ করেন।
কিন্তুু বিয়ের পরে স্বামীর সাথে স্ত্রী হাফিজার দাস্পত্য জীবনে অশান্তি দেখা দিলে স্বামী আবুবকরের বিরুদ্ধে ২০১৪ সালের ৪ আগস্ট বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন স্ত্রী হাফিজা। তার সাথে দেন মোহরের ৫৩ হাজার টাকার কাবিননামা আদালতে দাখিল করেন স্ত্রী হাফিজা বেগম। ২০১৫ সালের ২৪ মে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা থেকে বেকসুর খালাস পান স্বামী আবুবকর।
এতেও খান্ত হননি তার স্ত্রী হাফিজা। ভিন্ন কৌশল অবলম্বনে স্ত্রী হাফিজা স্বামীকে ঘায়েল ও নিজে আর্থিক লাভবানের আশায় কাবিন রেজিষ্ট্রার আবদুর রহমানকে মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে ২০১০ সালের ২৬ এপ্রিল রেজিস্ট্রিকৃত ৫৩০০০ হাজার টাকার কাবিননামার জায়গায় ১০৫৩০০০ হাজার লিখে কাবিননামা নেন কনে হাফিজা। ২০২০ সালের ২৭ অক্টোবর জালিয়াতির ১০৫৩০০০ টাকার রেজিষ্ট্রিকৃত কাবিননামা কাজে লাগিয়ে স্বামী আবুবকরকে আসামী করে বিজ্ঞ গৌরনদী সহকারী জজ ও পারিবারিক মোকদ্দমা দায়ের করেন স্ত্রী হাফিজা। যার সিআর মামলা নং-১৭/২০২০।
অপরদিকে বর পক্ষ আবুবকর ছিদ্দিক ২০১৪ সালের ২৭ জুন আব্দুর রহমানের কাছ থেকে তাদের বৈবাহিক ৫৩০০০ হাজার টাকার
দেনমোহরে কাবিননামা উত্তোলনের কথা আব্দুর রহমানের জানা না থাকার কারনে মোটা অংকের বিনিময়ে ১০৫৩০০০ হাজার টাকার কাবিন নামা হাফিজাকে দেয় কাজী আবদুর রহমান। এ বিসয় উল্লেখ করে ২০২০ সালের ৩ ডিসেম্বর গৌরনদী সহকারী জজ ও পারিবারিক আদালতে স্ত্রী হাফিজা, তার পিতা আবুবকর, কাবিন রেজিষ্ট্রার আবদুর রহমান, ছাইদুল রহমান, ইউসুব, বনি আমিনকে জালিয়াতি মামলায় আসামী করে আদালতে মামলা দায়ের করেন আবুবকর। যার সি আর মামলা নং-২৬০ তাং ৩/১২/২০২০ইং। ওই মামলায় বিবাহ রেজিস্ট্রার আব্দুর রহমানকে কারাগার পাঠান আদালত।
এইচকেআর