ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • পুতিন কাপুরুষ বললেন ন্যান্সি পেলোসি

    পুতিন কাপুরুষ বললেন ন্যান্সি পেলোসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ কেবল বর্বরতামূলক কর্মকাণ্ডই নয়, এটি কাপুরুষোচিত কাজও। 

    ইউক্রেনকে নতুন করে আর্থিক সাহায্য দেওয়ার ওপর প্রতিনিধি পরিষদে ভোটের আগে পেলোসি বলেন, একজন কাপুরুষ ছাড়া কে আছেন যে যুদ্ধে যাচ্ছে ভাব নিয়ে একটি প্রসূতি হাসপাতালে বোমা হামলা করে? একজন কাপুরুষ ছাড়া কে আর তার সেনাদের শিশুদের বা তাদের বাবা-মাকে একে অপরের সামনে ধর্ষণের মতো বর্বরতার জন্য পাঠাবে? একজন কাপুরুষ ছাড়া কে আর আছে যে শিশুদের ট্রেনে করে রাশিয়ায় নিয়ে যাবে। 

    বুধবার ইউক্রেন যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইনের দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। 

    পেলোসি আরও বলেন, আমাদের সবার খুব গর্ব করা উচিত যে, যখন পুতিন একটি কাপুরুরষোচিত নিষ্ঠুর এবং বর্বরতার সিদ্ধান্ত নিলেন, আমরা ছিলাম তাদের (হামলার শিকার মানুষদের) সাহায্য করার। এটা গণতন্ত্র বনাম স্বৈরাচার সম্পর্কিত বিষয়। অবশ্যই গণতন্ত্র জয়ী হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ