ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বিল গেটসের করোনা পজিটিভ

    বিল গেটসের করোনা পজিটিভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটে নিজেই এ তথ্য জানিয়ে লিখেছেন, তার মৃদু উপসর্গ রয়েছে। মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে টুইট করেছেন শীর্ষস্থানীয় এ ধনকুবের। করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন তিনি।

    টুইটে তিনি লেখেন, আমার করোনা পজিটিভ হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখছি।
    আরেক টুইটে তিনি লেখেন, আমি সৌভাগ্যবান যে আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা সেবা পেয়েছি।

    উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি অবসানে সোচ্চার ভূমিকা রাখছেন বিল গেটস। বিশেষ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা টিকা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়াতে মার্কিন এই ধনকুবের বেশ সক্রিয়। গত বছরের অক্টোবর মাসে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, নিম্ন আয়ের দেশগুলোর জন্য ১২ কোটি মার্কিন ডলার ব্যয় করবে তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ