ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

    এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিথ হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকালে থানা চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত কল্পে যথারীতি বিগত ওপেন হাউজ ডে' তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী পুঙ্খানুপুঙ্খভাবে সর্বসাধারণের সামনে তুলে ধরেন। 

    পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে’ তে সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হোসেন মজুমদার। এসময় সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন)  মো. সাদ্দাম হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সেবা প্রত্যাশী, সুশীল সমাজ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ