বরিশালে ৯ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ৭

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৯ কেজি গাঁজা ও ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) মহানগর গোয়েন্দা পুলিশের পরির্দশক হরিদাস নাগ বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- বরিশাল কোতোয়ালি মডেল থানা এলাকার রসুলপুর বস্তির মৃত বাদল হাওলাদারের স্ত্রী মালেকা (৫০), বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মৃত আব্দুর রহিম খানের স্ত্রী জাহানারা বেগম ওরফে জানু (৪০), কুমিল্লার কোতোয়ালি থানার রাজমঙ্গলপুর এলাকার বাদশা মিয়া খন্দকারের ছেলে নুর ইসলাম খন্দকার (২৬), একই থানার বাজগোড্ডা ঝাকুনীপাড়া এলাকার আবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৬) ও একই এলাকার গাজীপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে জসিম (৩৫)।
পরির্দশক হরিদাস নাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৯ মে) বিকেলে নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই নারী মালেকা ও জাহানারাকে আটক করা হয়। অন্যদিকে, একইদিন বিকেলে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে আট কেজি গাঁজাসহ তিনি যুবক নুর ইসলাম, রাসেল ও জসিমকে আটক করা হয়। আটক ওই পাঁচজনের নামে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথম মামলা দায়ের করা হয়েছে।
এদিকে নগরীর নিউ সার্কুলার রোড থেকে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। নগর গোয়েন্দার এসআই (নিঃ) মো. জিহাদ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। আটককৃতরা হলো, নগরীর বটতলা আমীর কুটিরের মো. সৈয়দ মিজানুর রহমানের ছেলে মো. সৈয়দ রাফি (২২) এবং একই এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. আরাফাত ইসলাম শাওন (২২। এসময় মো. বেল্লাল বালী (২৮) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর