ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী জিন লুইস

    বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী জিন লুইস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী নিযুক্ত হয়েছেন জিন লুইস। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়ারল্যান্ডের নাগরিক জিন লুইসকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন।


    মঙ্গলবার ( ১০ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে তিনি এই নিযুক্তির ঘোষণা দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    জিন লুইস আন্তর্জাতিক উন্নয়ন, শান্তি বিনির্মাণ এবং মানবিক বিষয়ে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। তিনি এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা বিষয়ক পরিচালক এবং লেবাননে ত্রাণ ও কর্ম সংস্থা বিষয়ক প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন।

    তিনি জেনেভাতে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) জরুরি বিভাগে গ্লোবাল ক্লাস্টার সমন্বয় বিভাগও পরিচালনা করেছেন। তিনি ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনেও কাজ করেছেন।

    অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস এবং ইন্টারন্যাশনাল রেডক্রস কমিটি (আইসিআরসি), কসভোতে জাতিসংঘের মিশন এবং তাজিকিস্তান, আফগানিস্তান ও আলবেনিয়ার বিভিন্ন বেসরকারি সংস্থার জন্যও কাজ করেছেন জিন লুইস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ