ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • শৌচাগারের পাইপ ভেঙে নবজাতক উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

    শৌচাগারের পাইপ ভেঙে নবজাতক উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি
    মা শিল্পী বেগমের কোলে নবজাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শৌচাগারের পাইপ ভেঙে নবজাতক উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম.আর তালুকদর মুজিবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয় সোমবার বিকালে। আজ মঙ্গলবার তদন্ত কমিটি তাদের কাজ করেছেন বলে জানিয়েছেন কমিটির প্রধান অধ্যাপক ডা. এম.আর তালুকদার মুজিব।

    শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম বলেছেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।


     
    শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির অপর দুই সদস্যরা হলেন- হাসপাতালের উপ পরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক এসএম মনিরুজ্জামান।

    তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. এম.আর তালুকদার মুজিব মঙ্গলবার দুপুরে সমকালকে বলেন, আমরা তদন্ত কাজ শুরু করেছি। নাবজাতকের বাবা নেয়ামত উল্লাহ ও মা শিল্পী বেগমের বক্তব্য গ্রহণ করা হয়েছে। শনিবার বিকেলে যা ঘটেছিল এবং পরবর্তীতে নবজাতক উদ্ধারের যাবতীয় ঘটনা জানতে চাওয়া হয়েছে তদন্ত কমিটির কাছে।

    অধ্যাপক ডা. তালুকদার মুজিব আরও বলেন, নবজাতক ও তার মা দুজনেই সুস্থ্য আছে। আজ থেকে নবজাতকের পাশেই থাকতে পারছেন মা। শিশুটির অক্সিজেন স্যাচুরেশন ৯৭। তার খাওয়ার আকাঙ্ক্ষা এবং শরীরের স্বাভাবিক নড়াচড়া ঠিক আছে। আশা করছি ২-১ দিনের মধ্যে মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সম্ভব হবে।

    গত শনিবার বিকেলে প্রসব বেদনা নিয়ে শেবাচিম হাসপাতালের প্রসুতি বিভাগের শৌচাগারে যান পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা জেলে নেয়ামত উল্লাহর স্ত্রী শিল্পী বেগম। ওই সময়ে শৌচাগারেই শিল্পী বেগমের বাচ্চা প্রসব হয়। পরে টয়লেটের মধ্যে ঢুকে যায় নবজাতক শিশুটি। এরপর প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় শিশুটির বাবা নেয়ামত উল্লাহ দুই তলার শিশু ওয়ার্ডের শৌচাগারের পাইপ ভেঙে নবজাতক মেয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ