ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

    তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ‍উঠেছে তাইওয়ান। সোমবার ভোরের দিকে রাজধানী তাইপেসহ স্বায়ত্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডের সব এলাকায় অনুভূত হয়েছে এই কম্পন। তবে এতে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    তাইওয়ানের আবহাওয়া ব্যুরোর এক কর্মকর্তা জানিয়েছেন, তাইওয়ানের পূর্ব উপকূলীয় জেলা হুয়ালিয়েন থেকে ৮৯ দশমিক ৫ কিলোমিটার দূরে জাপানের ইয়োনাগুনি দ্বীপের মাঝামাঝি সমুদ্রের তলদেশে ২৭ দশমিক ৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    তাইওয়ানের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি কম্পের কারণে কিছু এলাকার রেল লাইনে ত্রুটি দেখা দিয়েছে। তাই আপাতত ওই সব এলাকায় বন্ধ রয়েছে রেলসেবা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ