ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • সিরীয় শরণার্থীদের পক্ষে যা বললেন এরদোগান

    সিরীয় শরণার্থীদের পক্ষে যা বললেন এরদোগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিরোধীদের চাপ থাকা সত্ত্বেও তুরস্কে আশ্রয় নেওয়া ৩৬ লাখ সিরীয় শরণার্থীকে দেশে ফিরতে বাধ্য করবে না এরদোগান সরকার। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই অঙ্গীকার করেছেন। 

    আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের বিরোধী দলীয় রাজনীতিকরা সরকরি দলের ওপর শরণার্থী ইস্যুত চাপ তৈরি করছেন। তবে সিরীয় শরণার্থীদের বিতাড়ন করবেন না বলে অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট এরদোগান।

    ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে তুরস্কে এখন পর্যন্ত ৩৬ লাখ সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন। 
    গত সপ্তাহে তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপি নেতা কেমাল কিলিকদারোগ্লু বলেন, তার দল ক্ষমতায় আসার দুই বছরের মধ্যে সিরীয় শরণার্থীদের বিতাড়ন করবে।

    তবে সোমবার এক টেলিভিশন বক্তৃতায় এরদোগান বলেন, যুদ্ধ থেকে পালিয়ে আসা সিরীয় ভাইদের আমরা শেষ পর্যন্ত রক্ষা করব। সিএইচপি নেতা কী বলেছে সেটা বিষয় না।

    প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ক থেকে আমরা কখনো তাদের বহিষ্কার করব না। তাদের জন্য আমাদের দরজা সর্বদা খোলা। আমরা তাদের আশ্রয় দেওয়া চলমান রাখব। তাদেরকে আমরা হত্যাকারীদের কোলে নিক্ষেপ করতে পারি না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ