ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • শ্রীলঙ্কায় ক্ষমতাসীনদের বাড়িতে আগুন, এমপিসহ নিহত ৫

    শ্রীলঙ্কায় ক্ষমতাসীনদের বাড়িতে আগুন, এমপিসহ নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশই খারাপ হচ্ছে। অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল শ্রীলঙ্কায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী রাজাপাকসে। তাতেও ক্ষোভ কমেনি, কারফিউ সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। দেশটিতে ক্ষমতাসীনদের নেতাকর্মীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে।

    এরই মধ্যে রাজাপাকসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা, জ্বালিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের কয়েকজন এমপি এবং একজন বিচারপতির বাড়ি। বিক্ষোভে সহিংসতায় প্রাণও হারিয়েছেন একজন এমপি। তবে বলা হচ্ছে, তিনি বিক্ষোভকারীদের দিকে গুলি ছোড়ার সময় নিজেই নিজের উপর গুলি চালান। বিবিসি ও আল-জাজিরা জানিয়েছে, কলম্বোয় সহিংসতায় ওই সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দুইশ জন।

    উল্লেখ্য, শ্রীলংকায় এখন যে অর্থনৈতিক সংকট চলছে তা ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে দেশটির স্বাধীনতা পাবার পরবর্তীকালের সবচেয়ে গুরুতর সংকট। ছিয়াত্তর বছর বয়স্ক মহিন্দা রাজাপাকসে গতকাল প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।
    তিনি বলেন, সংকট কাটিয়ে উঠতে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ পরিষ্কার করতে তার এ পদত্যাগ সহায়ক হবে বলে তিনি আশা করছেন। তবে বিশ্লেষকরা বলছেন, যেহেতু তার ভাই প্রেসিডেন্ট পদে আছেন- তাই এ পদত্যাগ সরকারবিরোধী বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ