ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • আওয়ামী লীগ সব দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়

    আওয়ামী লীগ সব দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সকল দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। কেননা আওয়ামী লীগ জনগণের দল, জনগণের উন্নয়নে কাজ করে, সব দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।’

    তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্রান্তিকালে মানুষের অধিকার আদায়ে গঠন হয়েছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ মানুষের হৃদয়ে আছে, শত ষড়যন্ত্র ও চক্রান্ত এ দলকে রুখতে পারে নাই বরং জনগণের আস্থা অর্জন করে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। অথচ বিএনপি এ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।’

    সোমবার বিকেলে হাজিরহাট জাফরগঞ্জ মাদ্রাসা মাঠে হাজিরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সম্মেলনে রংপুর জেলা ও মহানগর বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহানগরের ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানা। এ সম্মেলনে ২৭৬ জন দলীয় কাউন্সিলর প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার। এছাড়াও সকালে সার্কিট হাউসে রংপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডারদের সাথে শাজাহান খান মতবিনিময় করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ