ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের ৮ম বর্ষ পূর্তি উদযাপন

    বানারীপাড়ায় ব্লাড ব্যাংকের ৮ম বর্ষ পূর্তি উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় আর্ত মানবতার সেবায় ব্রত স্বেচ্ছায় রক্তদান সংগঠন পৌর ব্লাড ব্যাংকের ৮ম বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে বানারীপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন। 

    সংগঠনের সভাপতি রুবেল ডাকুয়ার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েক আহম্মেদ শাওন,সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি প্রমুখ।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের  যুগ্ম আহবায়ক রুবেল খন্দকার, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন মাঝি, ব্যবসায়ী মিজান খান প্রমুখ। অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তা চৌধুরী ভার্চুয়ালি অংশ নেন। আলোচনা শেষে কেক কাটা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ