ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিদ্যুতায়িত খুঁটিতে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

    বিদ্যুতায়িত খুঁটিতে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নাবিল আল ওয়াসি (১০) নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে এবং লক্ষীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।  

    সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা রুবেল জানান,  নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির ওপর হাত পড়লে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

    এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ