ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন

    আগৈলঝাড়ায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

    উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা, ভলেন্টিয়ার ট্যালেন্ট হান্ট (প্রতিভা অন্বেষণ) ও ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট ড্রাইভ (স্বেচ্ছাসেবক সংগ্রহ অভিযান) কার্যক্রম পরিচালনা করা হয়।

    পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি ও চেষ্টায় অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয়ে এ বছরের বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য ছিল ‘অপ্রতিরোধ্য’।

    ১৮২৮ সালের এদিনে রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এ মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের টিম লিডার সালিহিন হোসেন, শাহ আলম রাঢ়ী, পার্থ রায়, পিংকি দাস, সুমা, দিগন্ত, তূর্য দে, আকাশ সরকার, আরিফুল আলমসহ প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ