ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে দেড় মাস পর করোনা শনাক্ত ২

    বরিশালে দেড় মাস পর করোনা শনাক্ত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে টানা ১ মাস ১৮ দিন পর দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রবিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৪ ভাগ। এদিকে গত ১৭ মার্চের পর থেকে মেডিকেলের করোনা ওয়ার্ড রোগী শূন্য অবস্থায় রয়েছে। 

    হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৪ ভাগ। এর আগে সব শেষ গত ২০ মার্চ মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছিলো। 

    এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ১৭ মার্চ সব শেষ ১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। পরদিন ১৮ মার্চ ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যায় সে। এরপর থেকে ধারাবাহিকভাবে করোনা ওয়ার্ড রোগী শূন্য অবস্থায় আছেন বলে জানিয়েছেন হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন। 

    ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬শ’ ৭২ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ