ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বাবুগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিনে আগ্রহ

    বাবুগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিনে আগ্রহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আর এসব ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকের পরিবর্তে কৃষকরা ব্যবহার করছেন কম্বাইন হারভেস্টার নামে বিদেশি অত্যাধুনিক মেশিন। এতে শ্রমিক ছাড়াই অল্প সময়ে ও কম খরচে ধান কাটা-মাড়াই করা যায় বলে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই মেশিন।

    এ বছর বাবুগঞ্জ উপজেলায় পঞ্চাশ শতাংশ সরকারি ভর্তুকির মাধ্যমে কৃষি বিভাগের দেওয়া ১টি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করা শুরু হয়েছে। প্রতি ২০ শতক জমির ধান কাটা ও মাড়াইয়ে কৃষকের কাছ থেকে  ১৫শ টাকা নিয়ে থাকেন মেশিন মালিক। ২০ শতক ধান মারাইয়ে সময় লাগে ১৫- ২০ মিনিট। কোন ধরনের ঝামেলা ছাড়াই হারভেস্টার মেশিনে ক্ষেত থেকে মারাই শেষে বস্তা ভরে ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষকেরা। অল্প সময়ে কম খরচে ধান মারাই ও খরকুটা বাড়িতে তোলার সুযোগ পাওয়ায় হারভেস্টার মেশিনে ঝুঁকছে কৃষক।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ৩ হাজার ২ শত ১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ৯ শত ১ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। কিন্তু ধান কাটার শুরুতেই শ্রমিক সঙ্কটের মুখে হতাশায় পড়েন কৃষকরা।

    এরই মধ্যে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সরকারি ভর্তুকির মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের জন্য ১টি কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হয়। এতে প্রতি ঘণ্টায় একটি মেশিন দিয়ে প্রায় ৪ বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়। এতে প্রতি শতাংশ জমির ধান কাটা ও মাড়াই করতে খরচ হচ্ছে মাত্র ৭০ থেকে ৮০ টাকা।

    উপজেলা চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর ব্লক পরিচালক কাইউম হাওলাদার বলেন, এ বছর আমরা ২০ একর জমিতে বোরো ধানের আবাদ করেছি। মেশিন দিয়ে অল্প সময়ে ধান কাটা হয়ে যায় এবং খরচও অনেক কম।

    সরেজমিনে দেখা যায়, গাজীপুর এলাকায় হারভেস্টার মেশিনে ধান মারাই করছেন কৃষক। একজন কৃষক ১০ শতক জমিতে ১৪ মন ধান পেয়েছেন। 

    উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, উপজেলায় এবার ১টি সরকারি ভর্তুকির কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে শ্রমিক ছাড়াই অল্প সময়ে ও কম খরচে ধান কাটা ও মাড়াই করা হচ্ছে। এতে কৃষকদের আগ্রহ অনেক বেশি। আগামীতে সরকারের পক্ষ থেকে আরো সুযোগ সুবিধা পাবে কৃষকরা। এর আগে ২০ সালে এই উপজেলায় একটি হারভেস্টার মেশিন দেওয়া হয়েছিলো। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ