ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • ১ কোটি ২৩ লাখ সিরীয় শিশুর সাহায্যের প্রয়োজন

    ১ কোটি ২৩ লাখ সিরীয় শিশুর সাহায্যের প্রয়োজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক দশক আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন যে কোনো সময়ের চেয়ে সিরীয় অনেক বেশী সংখ্যক শিশুর অধিক সাহায্য প্রয়োজন। তবে তাদের জন্য অর্থায়ন হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ শিশু সংস্থা।

    সংস্থাটি বলছে, সিরিয়ার শিশুরা অনেক দিন ধরে কষ্ট করছে এবং তাদের এ কষ্টের অবসান হওয়া উচিত। দেশের অভ্যন্তরে ও অন্যত্র পালিয়ে যাওয়া ১ কোটি ২৩ লাখ শিশুর জন্য সাহায্য প্রয়োজন। সিরিয়ায় ৬৫ লাখের বেশি শিশুর সহায়তা প্রয়োজন। ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভ মোকাবিলায় দমন শুরু হওয়ার পর থেকে সিরিয়ার যুদ্ধে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে। 

    ইউনিসেফের মধ্যপ্রাচ্যের প্রধান অ্যাডেল খোদর বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলোতে শিশুদের জন্য সহায়তার প্রয়োজন বাড়ছে। ইউক্রেন সংকটের ফলে খাদ্য সহ নিত্য পণ্যের দাম আকাশচুম্বি হওয়ায় অনেক পরিবার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘ বলেছে, শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন। 
    খোদর আরো বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রায় ৫৮ লাখ শিশু সহায়তার ওপর নির্ভরশীল। তাদের জীবন দারিদ্র্য ও কষ্টে পরিপূর্ণ। ইউনিসেফ বলেছে,  তারা সাহায্য প্রদানের ক্ষেত্রে নগদ অর্থের ঘাটতির সম্মুখীন হয়েছে।

    মানবিক ক্রিয়াকলাপের জন্য অর্থায়ন হ্রাস পাচ্ছে উল্লেখ করে খোদর বলেন, ইউনিসেফ চলতি বছরের জন্য প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম অর্থ পেয়েছে। ইউনিসেফ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রায় ১০ লাখ শিশুর জন্য ‘ক্রস বর্ডার অপারেশন’ পরিচালানার জন্য ২ কোটি ডলার চেয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ