ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • জি৭-এর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা

    জি৭-এর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাত শিল্পোন্নত দেশের সংগঠন জি৭ রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এ নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা ধাপে ধাপে কমিয়ে আনবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক সভায় এ ব্যাপারে একমত হন তারা। এদিকে রাশিয়ার সামরিক অভিযানের সংশ্লিষ্টতার অভিযোগে রুশ আর্থিক প্রতিষ্ঠান গ্যাজপ্রমব্যাংকের নির্বাহী ও অন্য কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর একক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

    জি৭ অন্তর্ভুক্ত দেশ গুলো হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।

    এদিন সংগঠনের বর্তমান চেয়ারম্যান জার্মানির উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠক যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জি৭ সদস্য দেশগুলোর নেতারা। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আলোচনায় বৈঠকে অন্তর্ভুক্ত করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও।

    বৈঠকের পর এক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জি৭। এতে বলা হয়, আমরা রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা থেকে ধাপে ধাপে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করছি। সেই লক্ষ্যে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করব।’

    এদিকে রাশিয়ার তিন টেলিভিশন স্টেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে প্রায় ২ হাজার ৬০০রুশ ও বেলারুশীয় কর্মকর্তার ওপর ভিসা কড়াকড়ি আরোপ করেছে। এছাড়া এসময় রাশিয়ার গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান গ্যাজপ্রমের একাধিক নির্বাহী কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ