বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহত ৬

হিজলায় সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশু সন্তানসহ একই পরিবারের ৬ জন আহত। রবিবার (৮ মে) বেলা দুইটার দিকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে হিজলা উপজেলার খুন্না বাজার সংলগ্ন এলাকায় ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক উল্টে রাস্তার খাদে পড়ে যায়।
এতে একই পরিবারের আহত ইমন ঘরামি(২৫), তার মা সালমা(৪৫), স্ত্রী সাথী(২৫) ভগ্নিপতি মোশারেফ (৪০) ও ভাগিনা মমিন (২) বছর।
আহতদের স্থানীয়রা হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে।
গুরুত্বর আহত শিশু মমিন, ইমন ও সালমাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম প্রেরণ করে।
এসএমএইচ