উজিরপুরে বিশ্ব মা দিবস পালিত

“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে পালিত হয়েছে বিশ্ব মা দিবস।
রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান প্রমুখ।
এইচকেআর