ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • নোয়াখালীতে দুই শিক্ষার্থীর পড়া লেখার দায়িত্ব নিলেন এমপি

    নোয়াখালীতে দুই শিক্ষার্থীর পড়া লেখার দায়িত্ব নিলেন এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় নোয়াখালীতে রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই গরিব শিক্ষার্থীর লেখাপড়ার আজীবন দায়িত্ব নিলেন সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহিম।

    রোববার (৮ মে) দুপুরে সোনাইমুড়ির রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের গুরুত্বপূর্ণ অবদান রাখায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহিম কে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ২ শিক্ষার্থী প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় তিনি সন্তুষ্ট হয়ে তাদের লেখাপড়ার দায়িত্ব নেন।

    শিক্ষার্থীরা হলেন সোনাইমুড়ির নদনা ইউনিয়নের পাঁচ বাড়িয়া গ্রামের মৃত ছালেহ আহম্মেদের মেয়ে দশম শ্রেণি ছাত্রী নুসরাত জাহান ও হাটগাঁও গ্রামের জিয়া উদ্দিন তানসেলের ছেলে মিনহাজ উদ্দিন শিখর। তারা দুইজনই বিজ্ঞানের শিক্ষার্থী।

    এ সময় অনুষ্ঠানে সোনাইমুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া, সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ, সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল ও স্কুল প্রতিষ্ঠাতার ছেলে আশরাফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য দেশের একমাত্র বঙ্গবন্ধুর নামে স্কুলটি জাতীয়করণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ