ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • মুলাদীতে বাবা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

    মুলাদীতে বাবা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে বাবা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামে এই ঘটনা ঘটে। 

    আহতরা হলেন-চিলমারী গ্রামের লোকমান খান, তাঁর মেয়ে সাবিনা বেগম এবং জামাতা মোশাররফ হোসেন। গাছকাটাকে কেন্দ্র করে লোকমান খানের ভাই ফরহাদ খান ও তাঁর ছেলেরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহতরা। 


    লোকমান খান জানান, দীর্ঘ দিন ধরে তাঁর ছোট ভাই ফরহাদ খানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় সালিস বৈঠক ও সার্ভেয়ার দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয়। এতে লোকমান খানের ভোগ দখলীয় জমি ফরহাদ খানের ভাগে পড়ে। জমিতে থাকা গাছের পরিবর্তে লোকমান খানকে ৪ হাজার টাকা দেওয়ার অনুরোধ করেন সালিসরা। টাকা না দিলে লোকমান খান গাছ কেটে নিতে পারবেন শর্ত দেওয়া হয়। 


    কয়েক বার চাওয়ার পরেও ফরহাদ খান গাছের পরিবর্তে লোকমান খানকে টাকা দেয়নি। তাই তিনি আজ বেলা ১২টার দিকে তাঁর লাগানো গাছ কাটতে যান। এ সময় ফরহাদ খান, তাঁর ছেলে ইকবাল খান, ইমরান খান ও তাঁদের লোকজন লোকমান খানের ওপর হামলা চালায়। সাবিনা বেগম বাবাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকে কুপিয়ে জখম করে। এ সময় সাবিনার স্বামী মোশাররফ হোসেনকেও কুপিয়ে আহত করা হয়। আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসে। পরে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

    মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মাইনুল হাসান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    ঘটনার পর থেকে ফরহাদ খানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

    এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাকসুদুর রহমান বলেন, ‘হামলা চালিয়ে তিনজনকে আহত করার বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ