ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • পুরানো রূপে ফিরছে বরিশাল

    পুরানো রূপে ফিরছে বরিশাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি। আজ (রোববার, ৮ মে) পুরোদমে চালু হয়েছে অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই তাই স্বরূপে ফিরতে দেখা গেছে বরিশাল নগরীকে। যদিও প্রথম দিন কর্মে যোগ দেয়া মানুষের মধ্যে অলসতার ছাপ লক্ষ্য করা গেছে। তবে ধীরে ধীরে জনার্কীণ হয়ে উঠছে মেট্রোপলিটন এলাকা। 

    শহরের বাংলাবাজার, নতুন বাজার, পোর্ট রোড, সদর রোড, বিএম কলেজ রোডসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি বেশি। 

    থ্রি হুইলার চালক আল আমিন বলেন, বরিশাল ছেড়ে যারা গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা আবার ফিরে এসেছেন। এতদিন নথুল্লাবাদ, রুপাতলী এবং লঞ্চঘাট রুটে যাত্রী ছিল। এখন ওইসব রুটে যাত্রী কমে এসেছে। বরংছ নগরীর মধ্যের অন্যান রুটে যাত্রী বেড়েছে। 

    বিএম কলেজের সামনে রিকশার জন্য অপেক্ষারত সাদিয়া বলেন, ঈদ শেষ করে মানুষ নগরীতে ফিরেছে। গাড়ি চালকরা এখনো ঢাকার যাত্রীর পিছনে ছুটছে বিধায় ক্ষুদ্র পরিবহনের সংকট। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ