ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইউক্রেনে স্কুলে বোমার আঘাত, ৬০ জনের মৃত্যুর শঙ্কা

    ইউক্রেনে স্কুলে বোমার আঘাত, ৬০ জনের মৃত্যুর শঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব ইউক্রেনের একটি স্কুলে বোমা হামলায় অন্তত ৬০ জনের মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে রুশ সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনীয় বাহিনী ।

    লুহানস্ক আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিলোহোরিভকায় স্কুলের ধ্বংসস্তূপের নিচে অন্তত ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

    ওই স্কুলের ভবনে অন্তত ৯০ জন আশ্রয় নিয়েছিল। তার মধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ৩০ জনের মধ্যে সাতজন আহত অবস্থায় রয়েছে।

    সেরহি গাইদাই বলেছেন, রুশ বিমান থেকে স্থানীয় সময় শনিবার সেখানে বোমা ফেলা হয়েছে।  

    তবে তার সেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার তরফ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
    সূত্র: বিবিসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ