ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বানারীপাড়ায় বিশ্ব মা দিবসে সেই হারিছার মা পুরস্কৃত

    বানারীপাড়ায় বিশ্ব মা দিবসে সেই হারিছার মা পুরস্কৃত
    বিশ্ব মা দিবস' উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি এমপি মো. শাহে আলম।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষযক অধিদপ্তর আয়োজিত 'বিশ্ব মা দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বলেন, মা আমাদের প্রধান আদর্শ। মায়ের ঋণ কোনোদিন শোধ হবার নয়। আমি যে এ পর্যন্ত এসেছি তা মায়েরই জন্য। একজন সন্তানের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের বিকল্প নেই। সন্তানের প্রতি মায়ের স্নেহ, মমতা ও ভালোবাসা অতুলনীয়।  তাই বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিঁষদের ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন প্রমুখ।

    এসময় সংসদ সদস্য মো. শাহে আলম মায়েদেরকে উৎসাহিত করার জন্য দারিদ্রতাকে জয় করে  রাজশাহী মেডিক্যাল কলেজে চান্স পাওয়া বানারীপাড়ার অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছার মা রিজিয়া বেগমকে ৫ হাজার টাকা পুরস্কৃত করে সম্মান জানান। মেডিক্যালে ভর্তির জন্য হারিছার সঙ্গে তার মা রাজশাহীতে থাকায় এ অর্থ পুরস্কার ইউএনওর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও তিনি  হারিছার লেখাপড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আবেদনের কথা জানান। 

    প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মুন্সী, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,সাংবাদিক আ. আউয়াল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ