গৌরনদীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি শাহাব উদ্দিন বয়াতিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শনিবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বানিয়াসুরী এলাকা থেকে মন্নান বয়াতির পুত্র সাজাপ্রাপ্ত আসামি শাহাব উদ্দিন বয়াতি ও জিআর মামলার পলাতক আসামি পান্না ঘরামিকে গ্রেপ্তার করে।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন