ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • গৌরনদীতে কলেজ ছাত্রের পায়ের রগ কর্তন: গ্রেপ্তার ১

    গৌরনদীতে কলেজ ছাত্রের পায়ের রগ কর্তন: গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ফাহিম সরদার (১৭) নামের এক কলেজ ছাত্রের পায়ের রগ কর্তনের ঘটনায় সাইফুল বেপারী (২৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । আহত কলেজ ছাত্র দক্ষিণ চাঁদশী গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে ও মাহিলাড়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ।  

    আহত ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, ফাহিম সরদার শনিবার সন্ধায় দুই বন্ধুকে নিয়ে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে জোড়া ব্রিজে পৌঁছে অটোভ্যান থেকে নামার সময় তাদের অটোভ্যানকে সাইট না দেয়া নিয়ে, একই গ্রামের নীল মনি মন্ডল ও তার সহযোগিদের সাথে কথার কাটাকাটির এক পর্যায় নিল মনি ও তার সহযোগিরা চাপাতি দিয়ে ফাহিমের বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে বখাটেরা পালিয়ে যায়।

     গুরতর আহত ফাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে জরুরি বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  এ ঘটনায় শনিবার রাতে আহতের বড় ভাই রাব্বি সরদার বাদি হয়ে চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বকাটে সাইফুল বেপরীকে  চাপাটি ও দাসহ গ্রেপ্তার করেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনার মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ