ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৭ এপ্রিল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি'র ছবি সম্মিলিত ব্যানার অবমাননাকারীদের গ্রেফতারের দাবিতে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

    শনিবার সকালে পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে মুঠোফোনে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ২৭ এপ্রিল উলানিয়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি'কে যারা অবমাননা করেছেন, যারা এই ঘটনার মদদদাতা, যারা উলানিয়া ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা-চাঁদাবাজি-মন্দিরে অগ্নিসংযোগকারী ও উস্কানিদাতা তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির এবং এই ঘটনার মদদদাতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এই অবমাননাকরীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।  আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে  লাগাতার দূর্বার আন্দোলনের ঘোষণা দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

    মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক অজয় গুহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি কাউন্সিলর মশিউর রহমান নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ