ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ঘূর্ণিঝড় অশনি: বরিশালে ব্যাপক প্রস্তুতি

    ঘূর্ণিঝড় অশনি: বরিশালে ব্যাপক প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রমশ শক্তি সঞ্চয় করে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি প্রবল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। এ নিয়ে শঙ্কায় রয়েছে দক্ষিণের উপকূলবাসী। এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বরিশাল আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে ঘূর্ণিঝড়ের আঘাতের কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার। 

     

    শনিবার সেরে নেয়া হয়েছে জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানায়, অশনি মোকাবেলায় বিভাগে ৪ হাজার ৯১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করা হয়েছে। যার মধ্যে বরিশাল জেলায় ১ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র, পটুয়াখালীতে ৯২৫টি, ভোলায় ১১০৪টি, পিরোজপুরে ৭১২টি, বরগুনায় ৬২৯টি এবং ঝালকাঠিতে ৪৭৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ২০ লাখ মানুষের পাশাপাশি কয়েক লাখ গবাদি পশুও রাখা যাবে। আশ্রয় কেন্দ্রগুলোয় বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও বিদ্যুতের ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে।

     

    বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় অশনি উত্তর-পূর্ব দিকে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণে আঘাত হানতে পারে। নিম্নচাপে রূপ নেয়ার পর এটির গতিপথ কোন দিকে যাবে তা পরে জানা যাবে।  ঘূর্ণিঝড়টি সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া নিম্নচাপ সৃষ্টি হতে পারে আজ। সম্ভব্য ঘূর্ণিঝড়টির স্থলভাগে আঘাত করার সময় তিন দিন পিছিয়েছে। ঘূর্ণিঝড়টির গতিমুখও পরিবর্তন হয়েছে। আগামী ১৩ মে দুপুরের পর থেকে দেশের দক্ষিণ-পূর্ব উপকূল দিয়ে স্থলভাগে আঘাতের আশঙ্কার কথা নির্দেশ করছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির স্থলভাগে আঘাত করার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে বড় ধরনের আঘাত হানতে পারে বলে জানা গেছে।

     

    বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাদের নিয়ে আজ শনিবার সকালে সভা করা হয়েছে। শুকনা খাবার ও সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। সিপিপি ভলান্টিয়ারদেরও প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় এলাকাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।

     

    তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় বরিশাল জেলায় ৩১৬টি সাইক্লোন শেল্টার এবং আরো ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। জায়গুলোয় ৬ লাখ ৪২ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। রাখা যাবে প্রায় ৫০ হাজার গবাদিপশু। বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে জেলায় জেলায় আলোচনা করা হয়েছে। এ মাসের জন্য আমরা আগেই প্রস্তুত ছিলাম। তাই বিভাগের ৬ জেলার ৪ হাজার আশ্রয় কেন্দ্র ব্যবহার উপযোগী করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ