ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • মোগ সুন্দার বরিশাল গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    মোগ সুন্দার বরিশাল গ্রুপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগের সর্ববৃহৎ সেবামূলক ফেসবুক গ্রুপ *মোগ সুন্দার বরিশাল ( মোরা ব্যাবাক্কে বরিশাইল্লা)  গ্রুপ ও গ্রুপের সেবামূলক সংগঠন সমন্বিত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প -অঙ্গিকার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নগরীর প্লানেট পার্কে অনুষ্ঠিত হয়েছে । 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন মো. আসলাম। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে গ্রুপের সদস্য, স্বেচ্ছাসেবী ও এডমিনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত উপদেষ্টা মো. ফেরদাউস ( সাধারণ সম্পাদক, বিডিএফএ, বরিশাল বিভাগ)। 

    এ সময় তিনি গ্রুপের নিয়মিত রক্তদাতাদের তার প্রতিষ্ঠান  'কৃষকবাড়ী'র পক্ষ থেকে স্বেচ্ছাসেবী টিশার্ট উপহার দেন। তিনি গ্রুপের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সব সময় সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পরে পর্যায়ক্রমে গীতা পাঠ, উদ্বোধনী বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় । 

    উল্লেখ্য গ্রুপটি ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন  রোগীকে রক্তদান, অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা , শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ ও দুর্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে। উপস্থিত সকলেই গ্রুপের সার্বিক মঙ্গল কামনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ