ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সৈকতে তিন দিনের মাথায় আবারো ডলফিন

    সৈকতে তিন দিনের মাথায় আবারো ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ি পয়েন্টে তিন দিনের মাথায় আবারো একটি মৃত ইরাবতি ডলফিন দেখা গেছে। ৬ ফুট লম্বা ওই ডলফিনটি শুক্রবার শেষ বিকালে পর্যটকদের নজরে আসে। ডলফিনটির লেজে ও মাথার দিকে নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল।


    প্রত্যক্ষদর্শীদের ধারণা, এটি অন্তত ৫-৬ দিন আগে সাগরে জেলেদের জালে মারা পড়ার পর সৈকতে আজ ভেসে এসেছে।

    ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ফিল্ড অর্গানাইজার মো. মাসুম জানান, মৃত ডলফিনটি ইরাবতি প্রজাতির। চলতি বছর একই প্রজাতির আরও ৮টি মৃত ডলফিন ভেসে আসার তথ্য জানান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি।

    কমিটির সদস্য মো. আবুল হোসেন রাজু জানান, এসব ডলফিন সাগরে মাছধরা জেলেদের জালে আটকে পড়ে মারা গেছে।

    স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন মৃত্যুর সঙ্গে জড়িতদের বন্যপ্রাণী আইনে শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকলেও প্রকৃত দোষীদের শনাক্ত করতে না পারায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ